সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: কানাইঘাটের লোভাছড়ায় পাথরের গর্ত চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ফরমান উল্যা (৫৫)। তার বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইল্যা গ্রামের মৃত আলীম উল্লার পূত্র।
শনিবার সকাল ৭টায় আনোয়ার হোসেন আনাই মিয়ার গর্ত ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়। কানাইঘাট থানার ওসি(তদন্ত) নুনু মিয়া গর্ত ধসে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে কানাইঘাট থানার সহকারি কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd