আগামীকাল গোয়াইনঘাটসহ ৫ উপজেলায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

আগামীকাল গোয়াইনঘাটসহ ৫ উপজেলায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক :: গতকালের প্রবল ঝড় ও বজ্রপাতের কারণে ছিঁড়ে যাওয়া উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন মেরামতের জন্য আগামীকাল সোমবার (৬ এপ্রিল) সিলেটের বেশ কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ৭ ঘটিকা থেকে সকাল সাড়ে ১০ ঘটিকা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা মেরামত কাজ চলবে। মূলত ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩২,০০০ ভোল্টের (১৩২ কেভি) ফেঞ্চুগঞ্জ-বিয়ানীবাজার লাইনের ছিঁড়ে যাওয়া ‘স্কাই ওয়্যার’ পুনঃস্থাপনের জন্য এই শাটডাউন নেওয়া হয়েছে।

বিয়ানীবাজার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র বন্ধ থাকায় এর আওতাধীন নিম্নলিখিত এলাকার ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে- গোয়াইনঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, দরবস্ত, আলীনগর ও শেওলা এলাকা।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ গোয়াইনঘাট সাব-জোনাল অফিস এজিএম (ওএন্ডএম) মোঃ সহিদুল ইসলাম জানান, উচ্চ ভোল্টেজের লাইনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল হওয়ায় জননিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা অপরিহার্য। তবে কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সতর্কতা: বিদ্যুৎ আসার পর ভোল্টেজ ওঠা-নামা করতে পারে, তাই মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি সাবধানে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..