সিলেট ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআরএম এন্ড ইন্টেলিজেন্স) মোঃ মাসুম বিল্লাহ তালুকদার আজ সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখা পরিদর্শন করেছেন। এটি ছিল ২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম অর্ধ-বার্ষিক নিয়মিত পরিদর্শন।
ডিআইজি মহোদয় কার্যালয়ে পৌঁছালে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ ও সালামি প্রদান করেন।
সালামি গ্রহণ শেষে ডিআইজি (এইচআরএম এন্ড ইন্টেলিজেন্স) পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র এবং সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন। তিনি হিসাব শাখার স্বচ্ছতা ও কাজের গতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশ লাইন্স/কার্যালয়ে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, শৃঙ্খলারক্ষা এবং রেলওয়ে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, “জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশ সদস্যদের আরও আন্তরিক হতে হবে। রেলওয়ের যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রতিটি সদস্যের নৈতিক কর্তব্য।”
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ, সিলেট রেলওয়ে জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় জেলা পুলিশের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd