সিলেট ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদন :: সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পরকীয়া বা বিবাহবহির্ভূত সম্পর্কের মতো বিষয় সামাজিকভাবে নিন্দনীয় হলেও, এই ঘটনার গভীরে লুকিয়ে আছে এক চরম পারিবারিক ও নৈতিক অবক্ষয়ের গল্প। স্থানীয় সূত্র এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার পেছনে উঠে এসেছে প্রবাসী স্বামীর দায়িত্বহীনতা ও নৈতিক স্খলনের চাঞ্চল্যকর চিত্র।
অভিযুক্ত নারীর স্বামী আমিন উদ্দিন প্রায় এক বছর ধরে সৌদি আরবে রয়েছেন। অভিযোগ রয়েছে, প্রবাসে যাওয়ার পর থেকেই তিনি স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া বন্ধ করে দেন। পরিবারে কোনো টাকা-পয়সা না পাঠানো এবং যোগাযোগ না রাখার কারণে পরিবারটি চরম অর্থকষ্ট ও অসহায়ত্বের মুখে পড়ে।
পরিবারের এই চরম আর্থিক ও মানসিক অসহায়ত্বের সুযোগ নিয়ে জনৈক বিবাহিত পুরুষ ওই নারীকে প্রলোভন ও ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের দিকে ধাবিত করে। একটি ভুলের পিঠে জন্ম নেয় আরেকটি বড় সামাজিক অপরাধ।
সৌদি আরব প্রবাসী শিহাব উদ্দিনের ফেসবুকে দেওয়া একটি পোস্ট ও ভিডিও থেকে জানা যায়, দেশে পরিবারের দায়িত্ব না নিলেও প্রবাসে আমিন উদ্দিনের নিজের চারিত্রিক স্খলনের খবর পাওয়া গেছে। সৌদি আরবের একটি পার্কে স্থানীয় নারীদের প্রতি অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ আচরণ করার অভিযোগে তিনি স্থানীয় যুবকদের মারধরের শিকার হন, যার ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে। নিজের দেশের পরিবারের প্রতি উদাসীন থেকে প্রবাসে গিয়ে ভিনদেশী নারীদের সাথে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ আচরণ দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd