কোম্পানীগঞ্জে নাটকীয়তা: হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ৪ ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ!

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

কোম্পানীগঞ্জে নাটকীয়তা: হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ৪ ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ!

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ :: সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনার ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে স্থানীয়দের পরামর্শে ও পরিবারের মাধ্যমে হাতকড়াসহ থানায় হাজির হয়েছেন সেই আসামি। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।
আটক ও পরবর্তীতে ফিরে আসা আসামির নাম আলী হোসেন। তিনি উপজেলার নতুন মেঘারগাঁও গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫শে মার্চ (বুধবার) বিকেলে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন পলাতক থাকা আসামি আলী হোসেনকে গ্রেফতার করতে নতুন মেঘারগাঁও বাজারে অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় হঠাৎ একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। অভিযোগ উঠেছে, আসামির মামাতো ভাই ও সাবেক ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে পুলিশকে পরাস্ত করে হাতকড়াসহ আলী হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং এলাকায় বিশেষ অভিযানে নামে। অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামির পরিবারের কয়েকজন নারী সদস্যকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আসামি ছিনতাইয়ের পর পুলিশি অভিযানের মুখে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর স্থানীয় মুরব্বি ও পরিবারের পরামর্শে গ্রেফতার এড়াতে এবং পরিস্থিতি শান্ত করতে আসামি আলী হোসেন নিজেই হাতকড়া পরা অবস্থায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২০শে মার্চ উপজেলার শাহ আরেফিন এলাকায় পুলিশের অভিযান চলাকালে কালা মিয়া নামের আরেক ব্যক্তি হাতকড়াসহ পালিয়ে যান। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পলাতক ব্যক্তির বয়োবৃদ্ধ মা এবং কয়েকজন সাধারণ পথচারীকে আটক করে বলে স্থানীয়দের ক্ষোভ রয়েছে। একের পর এক হাতকড়াসহ আসামি পালানো এবং ছিনতাইয়ের ঘটনায় জনমনে নানা প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..