অ্যাডভোকেট শাহজাহানকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসক হিসেবে নিয়োগের দাবি তৃণমূলের

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

অ্যাডভোকেট শাহজাহানকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসক হিসেবে নিয়োগের দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীকে নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি, অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম এবং দলকে সুসংগঠিত করতে তাঁর সাহসী ভূমিকার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে এই জোরালো দাবি উঠেছে।

স্থানীয় বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মী জানান, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী একজন পরিক্ষিত ও ত্যাগী নেতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি গোয়াইনঘাটে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা যুবদল আজ অনেক বেশি সুসংগঠিত।

তৃণমূলের দাবিগুলো হলো, পেশায় আইনজীবী হওয়ায় প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসনে তিনি দক্ষ ভূমিকা রাখতে পারবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেও তিনি মাঠ ছেড়ে যাননি।
সাধারণ মানুষের বিপদে-আপদে সব সময় পাশে থাকায় দলমতের উর্ধ্বে তাঁর একটি ক্লিন ইমেজ রয়েছে।

গোয়াইনঘাটের সাধারণ ভোটার ও সচেতন মহলের মতে, বর্তমান প্রেক্ষাপটে উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে একজন সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকায় তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিলে উপজেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী জানান, তিনি ব্যক্তিগত পদের চেয়ে দলের আদর্শ ও জনগণের সেবা করাকেই বড় মনে করেন। দল ও সরকার যদি তাকে যোগ্য মনে করে কোনো দায়িত্ব অর্পণ করে, তবে তিনি সততা ও নিষ্ঠার সাথে গোয়াইনঘাটবাসীর সেবা করতে প্রস্তুত।

গোয়াইনঘাটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তৃণমূল নেতা। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনদাবির প্রতি সম্মান জানিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..