সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা কাওসার আহমেদ।
সম্প্রতি তিনি তার নিজস্ব ফেসবুক আইডি (Mirza Kawsar Ahmed) থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে’ আমি ব্যাক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সালুটিকর ডিগ্রি কলেজ গোয়াইনঘাট সিলেট ছাত্র দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাড়াচ্ছি। পদত্যাগ করলাম/বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সালুটিকর ডিগ্রি কলেজ গোয়াইনঘাট সিলেট ছাত্র দলের সাধারণ সম্পাদক পদ থেকে!!
আওয়ামীলীগের এর মতো নিজের মান সম্মান হারানোর থেকে! পদত্যাগ করাই ভালো আমার কাছে ভালো উপায় মনে হইছে ” আলহামদুলিল্লাহ রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।”
মির্জা কাওসার আহমেদ সালুটিকর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার এই ফেসবুক পোস্ট এবং পদত্যাগের ঘোষণা নিয়ে উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd