সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে সাতজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১ মার্চ) ভোর ৪টার দিকে নগরীর রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো— ইমন আহমদ (দাসপাড়া, মৌলভীবাজার), ইমন (১৮, শাপলাবাগ, শ্রীমঙ্গল), শাহান আহমদ (১৮, বীরগাঁও, দক্ষিণ সুনামগঞ্জ), ইয়াসিন (১৮, বাইশটিলা, সিলেট), রুবেল (২১, দাসপাড়া, মৌলভীবাজার), হৃদয় আহমদ (১৮, গোপালপুর, দোয়ারাবাজার) এবং শওকত মিয়া (৩০, জল্লারপাড়, সিলেট)। এদের মধ্যে অধিকাংশই বর্তমানে ভাসমান অবস্থায় নগরীতে বসবাস করছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার এডিসি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ছিনতাইকারী চক্রকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ‘আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯)’ এর ৪/৫ ধারায় মামলা (নং-০৪, তারিখ-০১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd