সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: পবিত্র জুম’আর নামাজের সময় যখন মুসল্লিরা ইবাদত-বন্দেগিতে মগ্ন, ঠিক তখনই চুরির ধান্দায় মত্ত ছিলেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি তার। হাতেনাতে ধরা পড়েছেন পুলিশের হাতে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম নিজাম উদ্দিন ওরফে মিন্টু (৪১)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরীর দরগাহ মাজার প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌণে ২টার দিকে মাজার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা ও চুরির চেষ্টার সময় তাকে আটক করেন কোতোয়ালী মডেল থানার এসআই মো. আব্দুল আজিজ। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে তার আসল পরিচয়।
পুলিশের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, নিজাম উদ্দিন ওরফে মিন্টু একজন অভ্যস্ত অপরাধী। তার বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় অন্তত ৪টি চুরির মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানায় দুইটি (মামলা নং ১৪/৫৯৫, ২০১৯ এবং মামলা নং ২৭, ১৫/৯/২০১৫) এবং এয়ারপোর্ট থানায় দুইটি (মামলা নং ৩৬/২০২০ এবং মামলা নং ২৬/২০২৪) মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত মিন্টু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রাতগাও এলাকার মৃত আজব উল্লাহর ছেলে। বর্তমানে সে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর এলাকায় বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আটক মিন্টুর বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে। জুম’আর নামাজ চলাকালে চুরির চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd