কোম্পানীগঞ্জে বালু চোর রোপা মিয়া গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

কোম্পানীগঞ্জে বালু চোর রোপা মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জের মো. ইকবাল হোসেন ওরফে রোপা মিয়াকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ। তিনি জানান, কোম্পানীগঞ্জের ধলইগাও পূর্বপাড়া মাছবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রোপা মিয়া বনবিভাগের বালু চুরির মামলার এজাহারনামীয় আসামি।

এছাড়াও তদন্তাধীন অপর দুটি মামলার অভিযোগেও তার নাম রয়েছে। তিনি কোম্পানীগঞ্জ থানার ঢালারপাড় গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক হোসেনের ছোট ভাই। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..