সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের হেনস্তার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাহাদের সন্তান বর্তমানে পর্তুগাল অবস্থান করছেন। এ সুযোগে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তার নামে মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলায় গত ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে খুঁজতে তার বাসায় যায়। তবে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পুলিশ চলে যাওয়ার পর স্থানীয় বিএনপি-জামায়াতের কিছু নেতাকর্মী বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা মাসুদ আহমদের বৃদ্ধ বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মানসিকভাবে হেনস্তা এবং শারীরিকভাবে নির্যাতন করেছে বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..