সিলেটে ২ মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

সিলেটে ২ মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ২ মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

 

অদ্য বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুভাস কুর্মী ওরফে মেটন সিলেটের সীমন্তবর্তী গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। রায়ে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মালিক ওরফে লম্বা লিটন একই উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিনের ছেলে।

 

এছাড়াও মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা এবং তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..