বাল্যবিয়ে রুখে দিলেন যুবনেতা, পরদিনই হামলার শিকার, থানায় অভিযোগ গ্রহণে গড়িমসি…..

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করে ফেরার পরদিনই এক যুব রাজনৈতিক নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ওই তরুণ নেতা থানায় মামলা করতে গেলে অভিযোগ গ্রহণে গড়িমসি করা হয় বলেও দাবি করেছেন।আহত যুবনেতার নাম অনুরাগ সাইফ (২৩)। তিনি পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের বাসিন্দা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর স্থানীয় নেতা।

ঘটনা সূত্রে জানা যায়, ২৫ জুলাই ২০২১ তারিখে স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মাধ্যমে’ তিনি জানতে পারেন যে মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে এক প্রভাবশালী জামায়াতে ইসলামীর নেতার সঙ্গে জোরপূর্বক বিবাহ দেওয়া হচ্ছে।এ খবর জানতে পেরে তিনি তার রাজনৈতিক দলের কয়েকজন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধে হস্তক্ষেপ করেন। দীর্ঘ আলোচনা ও বোঝানোর পর মেয়েটির পরিবার বিয়ে স্থগিত করতে রাজি হয়।কিন্তু বাল্যবিয়ে প্রতিরোধের এ উদ্যোগের পরবর্তী দিনই বিপত্তি ঘটে। অনুরাগের অভিযোগ, স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন সদস্য ফোনে তাকে মৃত্যুর হুমকি দেয় এবং “বাল্যবিয়েতে হস্তক্ষেপের খেসারত দিতে হবে” বলে সতর্ক করে।
সেদিন রাতেই শহর থেকে বাড়ী ফেরার পথে ছয়জনের একটি দল তার রিকশা গতিরোধ করে তাকে নিচে ফেলে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার ডান কনুইতে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন।

আহত অনুরাগ সাইফ বলেন “আমার অন্যায় বাল্যবিয়ে বন্ধ করেছিলাম! এর জন্যই আমাকে মারধর করা হয়েছে।থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।”

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি বলেন, “এ ধরনের একটি গঠনার সংবাদ পেয়েছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল ঘটনাটিকে ‘আইনের অপব্যবহার ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার দৃষ্টান্ত’ বলে আখ্যা দিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..