নন্দিরগাঁও ইউপির বন্যা কবলিত মানুষের পাশে চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০

নন্দিরগাঁও ইউপির বন্যা কবলিত মানুষের পাশে চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল

সৈয়দ হেলাল আহমদ বাদশা :: দেখতে দেখতে মাত্র চার ঘণ্টার ব্যবধানে গোয়াইনঘাট উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং স্থানীয় ভারী বর্ষণের ফলে গোয়াইনঘাট উপজেলায় বন্যার পানি প্রকট আকার ধারণ করেছে।

উপজেলার প্রধান গোয়াইন সারি এবং পিয়াইন নদীর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলার কয়েকটি ইউনিয়ন পূর্ব জাফলং পশ্চিম জাফলং আলীরগাঁও লেঙ্গুড়া রুস্তমপুর তোয়াকুল নন্দিরগাঁও ইউনিয়ন। বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি প্রধান যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম। সাধারণ লোকজন গবাদি পশু নিয়ে আতঙ্কে আর বিপন্ন আছেন। দেখা দিতে পারে গবাদি পশুর খাদ্য সংকট।

তাৎক্ষণিকভাবে ৭ নং নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল চলে যান বন্যা কবলিত মানুষের পাশে। পরিদর্শন করেন গাং কিনারী রাস্তা ও আশেপাশের গ্রাম গুলো। সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে পরামর্শ দেন এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যার দুর্যোগ মোকাবেলায় উনারা প্রস্তুত রেখেছেন উপজেলার সবকয়টি আশ্রয়কেন্দ্র।

উপজেলা প্রশাসন আরো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মাননীয় ইমরান আহমদ এমপি মহোদয় সার্বক্ষণিক গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত মানুষের মনিটরিং করছেন এবং সরকারে উর্ধতন কতৃপক্ষকে অবগত করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..