গোয়াইনঘাটে বন্যায় কবলিত মানুষের পাশে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০

গোয়াইনঘাটে বন্যায় কবলিত মানুষের পাশে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন

গোয়াইনঘাট প্রতিনিধ :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয় ভারি বর্ষণে ফের বন্যাকবলিত হয়ে পড়েছে সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের রুস্তমপুরে ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিচ্ছেন এবং পাশে দাঁড়িয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন শিহাব। চেয়ারম্যান মাত্র করোনা থেকে সুস্থ্য হয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে জনসেবায় নিজেকে নিয়োজিত করেছেন।

গত মঙ্গলবার থেকে টানা ভারি বর্ষণ হওয়ায় ঢলের পানি বেড়ে গোয়াইনঘাটের সিংহভাগ অঞ্চল প্লাবিত হয়েছে। রুস্তমপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম রয়েছে পানি বন্ধি। শুক্রবার এই পানি বন্ধি মানুষের পাশে দাঁড়ান তিনি।

ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন শিহাব বলেন, রুস্তমপুর ইউনিয়নের বন্যা পরিস্থিতি মারাত্বক। পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষ গৃহবন্ধি, কাজ নেই, পাথর কোয়ারী বন্ধ। একদিকে করোনা, অন্যদিকে বন্যা। অসহায় মানুষজন এতো বিপদ কেমন করে কাঠিয়ে উঠবেন। শনিবার সকালে ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে, প্রশাসনের নিকট ত্রানের চাহিদা উল্লেখপুর্বক আবেদন করবেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি যেটুকু অনুধাবন করছি, ইউপি সদস্য মারফত জানতে পেরেছি, রুস্তমপুরের প্রায় ৩০ টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। আপনারা প্রিয় সেচ্ছাসেবক, এবং সচেতন এলাকাবাসী আপনাদের এলাকার ক্ষয়ক্ষতি আমাদের জানান।।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..