সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি হাওরে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। নিহত বাবুল মিয়া (৩০) আমজোরা উত্তরপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে। একই ঘটনায় আবদুল আউয়াল নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন। তার বাবার নাম মৃত সিরাজ মিয়া। বৃহস্পতিবার রাতে মধ্যনগর থানার হারিবন হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাহালা গ্রামের পাশে হরিবন হাওরে ৭ জন জেলে মাছ ধরছিলেন। এসময় হাওরে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে বাবুল মিয়া নৌকা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিখোঁজ হন অপর সহযোগী জেলে আবদুল আউয়াল।
মধ্যনগর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার রাতে হাওরে মাছ ধরতে গিয়ে প্রবল ঝড় ও বজ্রপাতে এক জেলে মারা যান ও আরেকজন নিখোঁজ হন। এ ঘটনায় নৌকায় থাকা ৫ জেলে আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd