সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০
স্টাফ রিপোর্টার ::সিলেট বিভাগে একদিনে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট জেলা ৮১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ২২ জন সুনামগঞ্জে ১৫ জনের করোনা শনাক্ত হয়। সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৯১১ জনের।
সিলেট: সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের নমুনা পরীক্ষায় আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) এই ৮১ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮১ জনের করোনা শনাক্ত হয়।
এনিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০৯৩ জনের।
সুনামগঞ্জ: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ জুন) শাবির ল্যাকবে নমুনা পরীক্ষায় এই ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শাবির ল্যাব সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার এই ল্যাবে মোট ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।
হবিগঞ্জ : হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার জেলায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, চুনারুঘাটের ১৩ জন এবং বাহুবলের ৩ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়েছেন ১৮৮ জন।
মৌলভীবাজার: মৌলভীবাজারে বৃহস্পতিবার (২৫ জুন) নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৌলভীবাজারে আজ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়। আক্রান্তদের মধ্যে রাজনগরের ৩ জন, কুলাউড়ার ৫ জন, জুড়ীর ৯ জন, কমলগঞ্জের ৩ জন ও বড়লেখার দুইজন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে। ইতোমধ্যে ১৪৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন চারজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd