সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতক থানা পুলিশের সালিসি ভূমিকার জন্য বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে ছাতকের একটি গ্রামের বাসিন্দারা।
বুধবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামে মসজিদের চাঁদা নিয়ে সেবুল মিয়া ও জামাল মিয়ার পক্ষ মুখোমুখি অবস্থানে উত্তেজনা চরম আকার ধারণ করলে ছাতক থানার ওসি মোস্তফা কামাল, সাবেক ছাত্রলীগ নেতা আবু জাহিদ মো. আব্দুল গফফার, সাইদুল হক (সাইদ) মনির উদ্দিন, আলী হোসেন, সাজুর মিয়াকে সঙ্গে নিয়ে বিরোধীয় বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন।
ওসি উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ে সমঝোতাসভায় বসেন। সমঝোতার মাধ্যমে একটি ভয়াবহ সংঘর্ষ এবং রক্তপাতের ঘটনার আশঙ্কারও ইতি ঘটে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি সেখানে পুলিশি টহল জোরদার করেন এবং দুই পক্ষের দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এতে এলাকার সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছেন ওসিসহ সালিসকারীরা।
এ ব্যাপারে ওসি মোস্তফা কামাল জানান, দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে তিনি সেখানে যান এবং সালিসের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd