সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে করোনাভাইরাস জয়ী ৫৮ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৪ টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে শহিদ মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট জেলায় কর্মরত থাকাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠা এসব পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সভাপতিত্বে ও সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহ্বুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। তারই ধারাবাহিকতা দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ অফিসারগণকে আন্তরিকতা ও পেশাদারিত্বের মন-মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
আর সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, করোনা একটি বৈশ্বিক মহামারি। এ থেকে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। আজকে যারা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনগুলো মোকাবেলায় আমাদের সচেষ্ট থাকতে হবে।
এসময় সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন-স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহ নেওয়াজের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি করোনা জয়ী ৫৮ জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে করোনা মহামারি মোকাবিলায় সিলেট জেলা পুলিশ সুপারের বিভিন্ন পদক্ষেপ ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময়কার স্থির ও ভিডিও চিত্রের সমন্বয়ে নির্মিত একটি ডকুমেন্টারি বড় পর্দায় প্রদর্শন করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd