জৈন্তাপুরে করোনা আক্রান্ত বিএনপি নেতার বাড়িতে আব্দুল হাকিম চৌধুরীর উপহার

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

জৈন্তাপুরে করোনা আক্রান্ত বিএনপি নেতার বাড়িতে আব্দুল হাকিম চৌধুরীর উপহার

গোয়াইনঘাট প্রতিনিধি :: মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনের বাড়িতে উপহার সামগ্রী পাঠিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

তিনি বুধবার (২৪জুন) কোভিড-১৯ আক্রান্ত হাফিজ উদ্দিনের বাড়িতে মৌসুমী ফল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠান।

আর এগুলো পৌঁছেদেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলের সাবেক সভাপতি আব্দুল হাসিম ও তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিন।

এসময় গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান বলেন, করোনার শুরু থেকে আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া গোয়াইনঘাটের যারাই করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের সকলের পাশে দাঁড়িয়েছেন আব্দুল হাকিম চৌধুরী। অন্যদিকে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের উপজেলা বিএনপির যে সকল নেতাকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের পাশে আছেন এবং থাকবেন এই জনদরদী নেতা আব্দুল হাকিম চৌধুরী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..