হ্যাকারদের দৌরাত্ম্যে প্রতারিত হচ্ছেন সহজ-সরল লোকজন

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

হ্যাকারদের দৌরাত্ম্যে প্রতারিত হচ্ছেন সহজ-সরল লোকজন

সৈয়দ হেলাল আহমদ বাদশা ::  প্রতিদিন টিভি মিডিয়া, ফেইসবুক, অনলাইন নিউজ, পেপার মাল্টিমিডিয়ার যে কোন খবর ওপেন করলেই দেখতে পাবেন লোকজন কোনো না কোনো ভাবে প্রতারিত হচ্ছেন। প্রতারণা আর ধর্ষন প্রতিযোগিতার মাধ্যমে সমানভাবে চলছে। যার বেশির ভাগ শিকার অসহায় দিনমজুর মধ্যবিত্ত মানুষ। যোগ টা হচ্ছে বিজ্ঞানের দুনিয়াটা হচ্ছে ইন্টারনেটের।তাই বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে প্রতারণা হচ্ছে বেশি, আর এর শিকার হচ্ছেন সাধারণ সহজ সরল লোকজন। প্রতারনার পথ হচ্ছে বহুমুখী এবং বিভিন্ন ধারার।

আজ আমি আপনাদেরকে এমন একটি প্রতারণার কথা বলছি, মানুষজন যে প্রতারণার শিকার হচ্ছে বেশি। বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা লেনদেনে বিকাশ পিন নাম্বার হ্যাক। সাধারণ মানুষজন বিকাশ একাউন্টে টাকা লেনদেন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। বিকাশ একাউন্ট হোল্ডার থেকে শুরু করে লাইনম্যান ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকের হ্যাকার সিন্ডিকেটের সাথে সম্পর্ক আছে। তাদের মাধ্যমেই হ্যাকারা খবর রাখে, কোন নাম্বারে কখন কত টাকা লেনদেন হচ্ছে। বড় ধরনের একটি মাফিয়া গ্রুপ আন্তর্জাতিক চক্র এই সেন্ডিকেট পরিচালনা করে থাকে। পিন নাম্বার হ্যাক করার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া টা সহজ পথ। অনেকের শক্তিশালী পিন নাম্বার থাকার কারণে পিন নাম্বার হ্যাক করাটা কঠিন হয়ে যায়। তখন তারা খুঁজে নেয় অন্য পথ।

বিভিন্ন সিম কোম্পানির মতো লোভনীয় অফার। তখন তারা ব্যবহার করে অভিনব কায়দা ও তীক্ষ্ণ কুটকৌশল। এমন সব লোভনীয় অফার যা শুনে ব্যক্তির চোখ ছানাবড়া হয়ে যাবে,গলা শুকিয়ে যাবে ঢোক গিলে। জীবনে যে টক দেখে বা খেয়ে জীবে লালা আসে নাই, অফার গুলোর কথা শুনলে অবশ্যই আসবে।তখনই ব্যক্তি প্রতারকের ফাঁদে পা দেয়। সাধারণ সহজ-সরল মানুষের নাম্বার সংগ্রহ করার জন্য, তাদের আলাদা লোক নিয়োগ থাকে।

সরকার কোম্পানী মিডিয়া এ নিয়ে জনগণের সচেতনতার জন্য নাটক,বিজ্ঞাপন ফেষ্টুন ব্যানার দেওয়ার পরও কোন প্রতিকার হচ্ছে না। প্রতারিত হয়ে অনেকে হারাচ্ছে মানসিক ভারসাম্য, সম্পর্ক নষ্ট হচ্ছে ভাইয়ে ভাইয়ে।ভাইয়ের বিদেশ থকে পাঠানো টাকা দিয়ে বোনের বিয়ে হওয়ার কথা,পরিশেষে বিক্রি করতে হচ্ছে বাড়ীর বিটার অর্ধেক।মায়ের চিকিৎসা খরচ চালাতে বিক্রি করা হচ্ছে চাষের গরু।তাতে তাদের কি?আসে যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..