সিলেটের কুখ্যাত ডাকাত নুর মিয়া গ্রেফতার

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

সিলেটের কুখ্যাত ডাকাত নুর মিয়া গ্রেফতার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর প্রকাশ নূর মিয়া (৪০) সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার প্রয়াত সালাউদ্দিনের ছেলে।

জিজ্ঞাসাবাদে আসামি জেল হাজতে আটককৃত আসামি জয়নাল, শাকিবুল মিয়া ওরফে শাকিল, মো. আবুল প্রকাশ জামালের ঘনিষ্ঠ সহযোগী বলে জানায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..