হাজী সোনাউল্লার মৃত্যুতে আব্দুল হাকিম চৌধরীর শোক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

হাজী সোনাউল্লার মৃত্যুতে আব্দুল হাকিম চৌধরীর শোক

সৈয়দ হেলাল আহমদ বাদশা :: উত্তর সিলেটের প্রবীণ মুরব্বী আলহাজ্ব সোনা উল্লাহ (সাবেক মেম্বার) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধরীর শোক প্রকাশ।

উত্তর সিলেটের সুপরিচিত ব্যক্তিত্ব,পিয়াইন পরগনার বিশিষ্ট মুরব্বী, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আবদুল লতিফ বাবুল এর পিতা আলহাজ্ব মোহাম্মদ সোনা উল্লাহ সাবেক মেম্বার আজ ২৩ জুন মঙ্গলবার বাদ ফজর তাঁর নিজ বাস ভবন সিলেটের সালুটিকর হাউসে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মরহুমের দুই ছেলে, তিন মেয়ে এবং আত্মীয় স্বজনসহ ও দেশ-বিদেশে অসংখ্য অগণিত শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা আজ বাদ জোহর সিলেট শহরের বাদামবাগিচা জামে মসজিদে এবং দ্বিতীয়ত জানাযা তাঁর নিজ গ্রাম আঙ্গাঁরজুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হবে।

মরহুম মোহাম্মদ সোনা উল্লাহ এর মৃত্যুতে শোক বার্তায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন আলহাজ্ব সোনা উল্লাহ মেম্বার এর ইন্তিকালে পিয়াইনগুল পরগনার আপামর জনসাধারণ এক মহান ব্যক্তিত্বকে হারালো, যা কখনও পূরণ হবার নয়। তিনি তাঁর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, শোক প্রকাশ করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান ও ৭ নং নন্দিরগাও ইউনিয়নের চেয়ারম্যান এস কামরুল ইসলাম আমিরুল।

উল্লেখ্য যে,আলহাজ্ব মোহাম্মদ সোনা উল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আল্লাহ তা’আলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফৈরদাউসের মেহমান হিসেবে কবুল করেন,আ-মীন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..