সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক রাকিবুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নৈনগাঁও গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের আবু জাহেরের পুত্র সাহাব উদ্দিন প্রকাশিত ছাবেদ আলী (২০) ও মোশারফ হোসেন (১৯), মৃত, মইদর আলীর পুত্র আবু জাহের (৬২), পার্শ্ববর্তী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রংপুর গ্রামের মৃত. মইদর আলীর পুত্র মনু মিয়া (৬৫), একই গ্রামের ছাদু মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মামুন (১৯)।
উল্লেখখ্য, গত ২৬ মার্চ বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামে ফরাইজি স্বত্ব (জমিজমা) নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মামার পক্ষের লোকজনের হাতে ভাগ্নে আকাশ ওরফে তুফান নিহত হয়। ওই ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই মানিক মিয়া বাদী হয়ে আবু জাহেরকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তাং-২৭/০৩/২০২০ ইং) দায়ের করেন। পুলিশ ওইদিনই নুর হোসেন নামের এক আসামিকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক রাকিবুল হাসান জানান, আকাশ হত্যা মামলার প্রথম দিনেই এক আসামী এবং সোমবার বিকালে আরো ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd