সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দিল্লির দাঙ্গায় ইন্ধন দেওয়ার অভিযোগে আটক অন্তঃসত্ত্বা মুসলিম ছাত্রী সফুরা জারগার জামিন পেয়েছেন। তাকে আটক করে কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে ভারতের বাইরেও ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।
এপ্রিলে যখন মিজ জারগারকে গ্রেপ্তার করা হয় তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ তাকে দিল্লি দাঙ্গার অন্যতম ইন্ধনদাতা হিসাবে চিহ্নিত করে। খবর বিবিসির।
ওই অভিযোগ সবসময় অস্বীকার করেছে সফুরা জারগারের পরিবার। তাদের বক্তব্য – তিনি শুধু নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
ফেব্রুয়ারিতে ভারতের রাজধানীতে হিন্দু-মুসলিম ওই দাঙ্গায় ৫৩ জন মারা যান, যাদের সিংহভাগই ছিল মুসলিম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd