সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার নৌকাঘাটটি মামলা জনিত কারনে উপজেলা প্রশাসন খাস কালেকশন দেওয়ায় স্বস্তিতে আছে নৌযান চালক মালিকরা। আর সম্প্রতি সরকারের স্বার্থে খাস কালেকশন জন্য উপজেলা প্রসাশনের পক্ষে পারুল খাঁকে নিয়োগ করা হয়েছে। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে সরকার নির্ধারিত হারে নিয়ম মেনে টোল আদায় করছে।
এদিকে,এর পূর্বে যারা ইজারা নিয়েছিলেন তারা নৌযান চালক ও মালিকদেরকে মারধর করে জোর করেই ইচ্ছে মত নৌযান থেকে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ থাকার কারনে প্রশাসনকে বারবার প্রশ্নের সম্মখিন হতে হয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,চলতি বছর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার নৌকাঘাটের ইজারা দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশিত হলে একটি পক্ষ মহামান্য হাইকোর্টে রিটপিটিশন করায় ইজারা কার্যকর বাস্থবায়ন করা সম্ভব হয় নি। তাই সরকারের রাজস্ব্য বৃদ্ধির জন্য খাশ কালেকশন করা হচ্ছে। আর মহামান্য হাইকোর্ট থেকে যে নিদের্শনা আসবে তা অবশ্যই মানা হবে।
আরও জানাযায়,গত বছর(২০১৯ সালে)উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর ও ডাম্পের বাজার নৌ-ঘাটের ইজারা আদায় করা নিয়ে ব্যাপক অনিয়ম করার কারনে সুনামগঞ্জ র্যাব গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর এলাকা থেকে বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা থেকে অতিরিক্ত টোল আদায় করার টাকাসহ ইজারাদার মতিউর রহমানের নিয়োগকৃত লোকজনকে আটক করে। ২০২০ইং সালে নতুন করে ইজারা পাওয়ার জন্য মহামান্য হাইকোর্টে গত ২৬ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে ইজারাদার মতিউর রহমান ক্ষতি গ্রস্ত হয়েছেন দাবী করে একটি রিট পিটিশন দায়ের করেন যার নং-৩১৪৭/২০২০ইং। কিন্তু ইজারা নেওয়ার সময় লাভ ক্ষতি যাই হউক তা মেনে নেওয়াসহ সকল সর্তই মেনে ইজারা নিয়েছিলেন মতিউর।
শ্রীপুর ও ডাম্পের বাজার নৌ-ঘাটের পাড়ে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা জানান,খাস কালেকশন করায় আগের মত কোন নৌযান চালক,মালিক ও ব্যবসায়ীকে কোন ধরনের হয়রানি,নৌকা আটকিয়ে রাখা,জোড় করে অতিরিক্ত টোল আদায় ও মারধরের অভিযোগ উঠছে না। সবাই এখন স্বস্তিতে আছে। এর পূর্বে ইজারাদারদের অত্যাচারে অতিষ্ট ছিল সবাই।
এই বিষয়ে খাস কালেকশনের দায়িত্বে থাকা পারুল খাঁ জানান,আমি খাস কালেকশনের দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়ম মেনে ও সরকার নির্ধারিত হারে টোল আদায় করছি। কিন্তু এখনও একটি গ্রুপ আমাকে নানান ভাবে হয়রানী ও প্রশাসনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নিবার্হী অফিসার হিসাবে সদ্য যোগদান কারী পদ্মাসন সিংহ বলেন,আমি এখানে নতুন এসেছি। শ্রীপুর ও ডাম্পের বাজার নৌ-ঘাটে সরকারের রাজস্ব্য বৃদ্ধির স্বার্থে খাস কালেকশন করা হচ্ছে। এখনও পর্যন্ত টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায় নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd