সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রী ফাহিমার অবস্থা সংকটাপন্ন। মাথায় আঘাতের তীব্রতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক কষ্টে তাকে দিনযাপন করতে হচ্ছে। এব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করার একমাস অতিক্রান্ত হলেও আসামীরা এখনো ধরা ছোয়ার বাইরে।
জানা যায়, গত ১৫মে বিকেলে উপজেলার লালাবাজার ইউনিয়নের রশিদপুরে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের মৃত গণি মিয়ার পুত্র আয়না মিয়া সংঘবদ্ধ হয়ে চাঁন মিয়া সহ তার পরিবারের উপর হামলা চালায়। আয়না মিয়া গংদের হামলা থেকে চাঁন মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমকে রক্ষা করতে তার মেয়ে সিলেট মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্রী ফাহিমা বেগম বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষ তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ফাহিমা সহ আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে ফাহিমার পিতা চাঁন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩/০৯-০৬-২০২০ই। মামলা দায়েরের পরও প্রতিপক্ষের হুমকি অব্যাহত রয়েছে। ফলে এনিয়ে ফাহিমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লোকমান এব্যাপারে আলাপকালে জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামী গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd