সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নববধূ ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলো- দিনেরটুক গ্রামের হাবিবুর রহমানের ছেলে এমদাদুর রহমান (২৩), একই গ্রামের নুরুদ্দিনের ছেলে সেবুল মিয়া (২২), নোয়াব আলীর ছেলে হাসান আলী (২৪) ও গোলাম রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৪)।
এর আগে গত ১১ জুন দিবাগত রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯ (১৬/৬/২০২০ ইং)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নিরীহ এক দিনমজুর ঘটনার ৬ দিন পূর্বে একই গ্রামের দিন মজুরের মেয়েকে বিয়ে করেন। তখনই ওই নববধূর উপর প্রভাবশালী লম্পটদের নজর পড়ে। ঘটনার রাতে নববধূর স্বামীর হাত-পা মুখ বেঁধে ওই লম্পটেরা তাকে ঘর থেকে বের করে নিয়ে পালাক্রমে রাতভর ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ছেড়ে যায়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম বলেন, ‘ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছিলো। খবর পেয়ে সু-কৌশলে চারজন ধর্ষণককে গ্রেপ্তার করেছি। বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd