সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উদ্বোধনের অপেক্ষায় রয়েছে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক ১০টি প্রকল্প। শীঘ্রই নবনির্মিত এসব প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ।
গোয়াইনঘাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, উদ্বোধনের অপেক্ষামান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৪ কোটি ৭৮ লাখ ব্যয়ে নির্মিত গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন, ৬ লাখ ৫০ টাকা ব্যয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরাল, ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত গোয়াইনঘাট উপজেলা সদরে সবজি সেড ও মাল্টিপারপাস সেড, ৩২ লাখ টাকা ব্যয়ে পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে লাঠি গ্রামে পিআইও ব্রিজ, ৩১ লাখ টাকা ব্যয়ে আলীরগাওঁ ইউনিয়নে আব্দুল মহল-কুটার পাড়া খালের উপর ব্রিজ, ৩১ লাখ টাকা ব্যয়ে পূর্ব জাফলং ইউনিয়নে হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে লাখের পার খালের উপর ব্রিজ, ৯৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উত্তর ইটাচকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, ৯৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত লামা হাদারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং ভেড়ি বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন। এছাড়া ৬ কোটি টাকা ব্যয়ে হরিপুর-ফতেহপুর-সাহেব বাজার সংস্কারকৃত সড়ক।
এই ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের নির্দেশে প্রতিটি উন্নয়নমূলক নবনির্মিত প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি করা হয়েছে। প্রত্যেকটি প্রকল্পের কাজ আশানুরূপভাবে সম্পাদন হয়েছে। মন্ত্রী মহোদয় নিজেই এসব প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd