সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৯ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট জেলায় আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জেরও বাসিন্দা রয়েছেন বলেও জানান এ চিকিৎসক।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন করোনা রোগী। এছাড়া বিয়ানীবাজারের ১ জন, সুনামগঞ্জের ছাতকের ৪ ও হবিগঞ্জের বাহুবল উপজেলার ২ জন রয়েছেন।
সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৩ জন। রাতে নতুন ৩৩ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ৪৪৬ জন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৭৯ জনের শনাক্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) শাবির ল্যাবে মোট ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ৩৬৯ টি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া আগের কিছু নমুনাসহ মোট ৩৭৪ টি নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd