৪ বছরের মেয়েকে গলা টিপে হত্যা করল সৎ মা

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০

৪ বছরের মেয়েকে গলা টিপে হত্যা করল সৎ মা

ক্রাইম সিলেট ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ৪ বছরের শিশু কন্যা সন্তানকে সৎ মা গলা টিপে হত্যা করার পর পানিতে লাশ ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সৎ মা রিনা আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে মাজালিয়া (ভূঁইয়াপাড়া) গ্রামের আবুল কালামের মেয়ে কনা আক্তারকে (৪) ঘরের পাশে একটি ডোবায় পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন। শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার সৎমা রিনা আক্তার শিশুটি পানিতে পড়ে মারাগেছে বলে এলাকায় প্রচার করে।

এ ঘটনা নিয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহ হলে শিশুটির পিতা আবুল কালাম সরিষাবাড়ী থানায় মামলা করলে শুক্রবার রাতেই সৎমা রিনা আক্তারকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।মামলা নং ৪। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। শনিবার (১৩ জুন) দুপুরে পাষন্ড সৎমাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, শিশু কনা আক্তার পানিতে পড়ে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে সৎমা রিনা আক্তার পুলিশের কাছে স্বীকার করেছে। ঘটনার দিন সন্ধ্যায় সৎমা শিশুটিকে টিউবয়েলপাড়ে ডেকে নিয়ে গলাটিপে হত্যা করে। তারপর তার মৃতদেহ পাশের ডোবার পানিতে ফেলে দেয়। এ ব্যাপারে শিশুটির বাবা আবুল কালাম বাদি হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শিশুর বাবা আবুল কালাম জানান, দুই বছর আগে তার প্রথম স্ত্রী সালমা বেগম শারীরিক অসুস্থ্যতায় মারা যান। তারপর তিনি মাজালিয়া গ্রামের ঈমান আলীর মেয়ে রিনা আক্তারকে বিয়ে করেন। তার গর্ভে কোনো সন্তান না হওয়ায় সে প্রথম স্ত্রীর সন্তানকে সহ্য করতে পারতো না। এ আক্রোশে সে তার মেয়েকে গলাটিপে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..