সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রোববার (১৪ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫০ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।
এরআগে রোববার শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৮ জনের করোনা শনাক্ত হয়। এবং ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেট ও মৌলভীবাজারের ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd