সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : লালমনিরহাটের শিক্ষা মন্ত্রণালয়ের ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রেজাউল আলম রওনক। জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা থেকে চাকরির কথা বলে বিভিন্ন কৌশলে এই টাকা হাতিয়ে নেন তিনি।
এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় গ্রামের সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেন বলেও জানা গেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে রওনকের বাড়ি। তার বাবার নাম মফিজার রহমান।
জানা যায়, রওনক নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মানুষের সাথে প্রতারণা করেন। বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নাম ও বাড়ির ঠিকানা ব্যবহার করতেন তিনি। ২০১৫ সালে বিভিন্ন প্রকার সরকারি চাকরির দেয়ার কথা বলে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
তার প্রতারণার শিকার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বাসিন্দা মো. আহমদ উল্লাহ আলীবর, মো. রুজেন আহমেদ ও পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আওলাদ হোসেন।
তারা জানান, রেজাউল আলম রওনক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেয়ার নামে আমাদের এলাকা থেকে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অনেক চেষ্টা করেও আমরা ওই টাকা তুলতে পারিনি। টাকা চাইলে সে বিভিন্ন প্রকার হুমকি দেয়।
এমন অভিযোগের বিষয়ে রেজাউল আলম রওনক বলেন, ‘আমি আমার বুদ্ধি দিয়ে টাকা নিয়েছি। আমার চেহারা দেখে কেউ টাকা দেয় নাই। আমি ওই এলাকায় ব্যবসা করেছি মাত্র। আমি যদি তাদেরকে টাকা না দেই দুনিয়ার কেউ নেই আমার কাছ থেকে টাকা নিতে পারে। আমি টাকা নেয়ার কথা অস্বীকার করছি না। আমি পরিস্থিতির শিকার। স্থানীয় অনেকে ওই টাকার কমিশন খেয়েছে। টাকা দেয়ার প্রক্রিয়া চলছে। সময় হলে টাকা ফেরত দিয়ে দেব।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd