সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৪০ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে ১৪ জনের করোনা শনাক্ত করা হয়। শুক্রবার সিলেটের এই দুই ল্যাবে ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জনে দাঁড়ালো।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়াদের নিরাপত্তা বাহিনীর বাহিনীর কয়েকজন সদস্য রয়েছে। শনাক্তদের বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বলে জানান তিনি।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১১৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে আরও ১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার এই ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার শাবির পিসিআর ল্যাবে ২১৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলায় ২ জন, দোয়ারাবাজারে ৩ জন, জগন্নাথপুরে ৫ জন, জামালগঞ্জে ৩ জন ও বিশ্বম্ভরপুরে ১ জন রয়েছেন।
নতুন করে ১৪ জন শনাক্তের ফলে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৩ জনে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd