দুই নারীসহ চার মাদক কারবারি আটক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

দুই নারীসহ চার মাদক কারবারি আটক

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকা থেকে ২৩৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। আটক দুজন হলেন- শমসের আলী (৩৫) ও ঝুমা বেগম (২২)।

এদিকে ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। আটক দু’জন হলেন- বাবুল (৩০) ও শাহিদা আক্তার (৫০)। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি জাহিদ আহসান জানান, শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ৭ নম্বর সড়কে সন্দেহভাজন প্রাইভেটকারটি আসলে থামার সংকেত দেয়া হয়। এ সময় প্রাইভেটকার থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকারের পেছনের বক্সে রাখা ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেটকার যোগে ঢাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি জাহিদ আহসান।

অন্যদিকে র‌্যাব-১০ এর অভিযানে শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকা থেকে ২৩৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক দুজন হলেন- শমসের আলী ও ঝুমা বেগম।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল ডিএমপির পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

তিনি বলেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।

পৃথক অভিযানে আটক চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলাসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..