সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০
ছাতক প্রতিনিধি : সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (পিপিএম) বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের কাজের মাত্রা এবং পরিধি দুই’ই বেড়েছে। একদিকে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, খাদ্য, ত্রাণ ও দুর্যোগ সংস্থার সাথে সমন্বয় করে করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের কাজটি চলছে। অপরদিকে লকডাউন, ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সম্ভাব্য ব্যক্তিদের সনাক্ত করা এবং তাদের কোয়ারেন্টিন নিশ্চিতকরণের দায়িত্বও পালন করতে হয়েছে। এছাড়া সার্বিক আইন শৃংখলা রক্ষায়ও পুলিশ অতীতের মতো কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতিতি নিয়ে ছাতক থানা পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ যত বেশি সচেতন হবে, তত বেশি করোনা প্রতিরোধ সম্ভব হবে। একই সঙ্গে ঘরে অবস্থানকালীন সময়ে নাগরিকরা তাদের যেকোন সমস্যায় পুলিশকে ডাকলে পুলিশ পাশে থাকবে বলে জানিয়েছেন ডিআইজি।
ডিআইজি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বাহিনী কাজ করছে। ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়ের দিক-নির্দেশনা এবং গতিশীল নেতৃত্বে আমরা ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd