সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ২০২০–২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন।
এটি দেশের ৪৯ তম, আওয়ামী লীগ সরকারের ২০তম ও বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনাভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি গতানুগতিক বাজেট নয়। এটিকে বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট।
চলতি অর্থবছরের মূল বাজেট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd