স্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধির নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে বৃহস্পতিবার সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫০ টি মামলা দিয়ে ৪৬,৪০০ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, অতিরিক্ত যাত্রী পরিবহন,মাস্ক ব্যবহার না করে বাইরে ঘুরাফেরা করা, সামাজিক দুরত্ব না মেনে পন্য ক্রয় বিক্রয় করার অপরাধে সিলেট জেলার ১১ টি থানার মধ্যে ১০ টি থানায় উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫০ টি মামলা দিয়ে ৪৬,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
যার মধ্যে, ওসমানীনগর থানায় ১১ টি জরিমানা ২৭০০ টাকা, বিশ্বনাথ থানায় ৯ টি জরিমানা ২১০০ টাকা, ফেঞ্চুগঞ্জ থানায় ১৪ টি জরিমানা ৩৩০০ টাকা, বালাগঞ্জ খানা ২০ টি জরবমানা ২৯০০ টাকা, বিয়ানীবাজার থানা ১১ টি জরিমানা ১১০০ টাকা, জকিগঞ্জ থানা ২৩ টি জরিমানা ৮৭০০ টাকা, কানাইঘাট থানা ১৬ টি জরিমানা ৪৭০০ টাকা, গোয়াইনঘাট থানা ১২ টি জরবমানা ৩১০০ টাকা, কোম্পানীগঞ্জ থানা ১৪ টি জরিমানা ১০৭০০ টাকা, জৈন্তাপুর থানা ২০ টি জরিমানা ৭১০০ টাকা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।