সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে করোনা রোগীদের একমাত্র সেবাকেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৃথক সময়ে তারা মারা যান।

এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত এবং অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মতিন মিয়া। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন হচ্ছেন নিলেট শহরতলীর শাহপরান এলাকার আব্বাস উদ্দিন ও খাদিমনগর এলাকার পারভিন বেগম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..