র‌্যাবের এএসপি শামীম আনোয়ার হোসেনের মানবতা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

র‌্যাবের এএসপি শামীম আনোয়ার হোসেনের মানবতা

ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসের পরিস্থিতিতে সারাদেশে লকডাউন করা হলে জনজীবন চরম সংকটময় মুহূর্তে পৌঁছায়। জাতি ধর্ম বর্ন সকল পেশার মানুষ আর্থিক ও খাদ্য সংকটে পড়ে।

এ লক্ষ্যে বাংলাদেশ সরকারসহ সকল সামাজিক সংগঠন, ব্যক্তি, প্রশাসন, ব্যবসায়ী মহলের একাংশ নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সিলেট র‌্যাব-৯ এর এডিশনাল এএসপি শামীম আনোয়ার হোসেন মানবিক সাহায্য নিয়ে।

তারই ধারাবাহিকতায় সরকারী প্রশাসনে চাকুরীরত হয়েও নিজের উদ্যোগে খাদ্য সহায়তা নিয়ে বার বার ছুটে চলেছেন সিলেটের দুর্গম স্থানে।

গত ঈদুল ফিতরের সময় নিয়েছেন ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। সিলেট নগরীতে ঘুরে ঘুরে সমাজের অবহেলিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। তাছাড়া সমাজের চরম অবহেলিত বেদে জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার দেখে তিনি প্রত্যেক বেদে মহিলাকে একটি করে শাড়ি ও পুরুষদের লুঙ্গি, পাঞ্জাবী, ছোট বাচ্চাদের পোশাক, খাদ্য সামগ্রী বিতরণ করেন। এবং ২য় পর্যায়ে মাক্স বিতরণ ও ৩য় বার রান্না করা খাবার ও বেদের সাপের জন্য দুধ দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ৪র্থবারে মতো সিলেট সদর উপজেলার খাদিম পাড়া এলাকায় বেদে গোষ্ঠীর মধ্যে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি চিড়া, হাফ কেজি ডাল, হাফ লিটার তেল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- এডিশনাল এএসপি শামীম আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, কনেষ্টেবল সুমন মিয়া, লেখক রিমা বেগম পপিসহ প্রমুখ।

উল্লেখ্য যে তিনি মৌলভীবাজার শ্রীমঙ্গল থাকা কালিন সময় এক প্রসুতী মহিলাকে নিজে কোলে করে হাসনপাতালে ভর্তি করে সর্ব মহলে প্রশংসিত হন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..