সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধির নির্দেশনা অমান্য করায় সিলেটে আরও ২৭৯ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার নগরীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নিবর্কাহী ম্যাজিস্ট্রেট শামমা লাবিবা অর্নব জানান, বৃহস্পতিবার সকাল ১১ টায় থেকে সিলেট জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নগরীতে ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮টি এবং উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে উপজেলা পর্যায়ে ১১টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশপাশি নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্তদের জরিমানা করা হয়। দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে সমগ্র জেলায় সর্বমোট ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd