সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে নৌ-পুলিশের অভিযানে ৯ হাজার ৭ শত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও সংগীয় ফোর্স সুরমা নদীর বাটের খাল ও চেংগের খাল নামক নদীতে অভিযান পরিচালনা করিয়া মালিক বিহীন পাতানো অবস্থায় এ সব কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়।
শেষে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ছাতক উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা প্রশান্ত দে এর উপস্থিতি জনসম্মুখে আগুনে পুড়ে ধবংস করা হয়।
এ বিষয়ে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd