পরিবেশ মোল্লার বিরুদ্ধে আবারো কোম্পানীগঞ্জে সরকারি পাথর লুটের মামলা

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

পরিবেশ মোল্লার বিরুদ্ধে আবারো কোম্পানীগঞ্জে সরকারি পাথর লুটের মামলা

স্টাফ রিপোর্টার :: জামিনে বেরিয়ে আবারো সরকারী পাথর লুটের মামলায় ফেঁসে গেলেন সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত পরিবেশ মোল্লা। অদ্য ১১জুন কোমাপানীগঞ্জ থানায় এ মামলা রুজু করা হয়।

জানা গেছে, সরকারী পাথর লুটের একটি মামলায় সোমবার (৮জুন) ভোর রাতে গ্রেফতার করা হয় পরিবেশ মোল্লাকে। ওদিনই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে তাকে জামিনে নিয়ে যায় উপজেলার প্রভাবশালী চাঁদাবাজ লুটরা বাহিনী। জামিনে বেরিয়ে বুধবার (১০জুন) রাতে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকার পাথর লুট করতে শুরু করে পরিবেশ মোল্লা ও তার বাহিনী। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় দিকে আহত হয় কয়েকজন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১জুন) আরএনবি’র হাবিলদার খন্দকার লিয়াকত হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় পরিবেশ মোল্লাসহ ১৫ জনকে এজাহার নামীয় আসামী করা হয়। গ্রেট চাঁদাবাজ তাজুল ইসলাম ওরফে পরিবেশ মোল্লার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে। দীর্ঘ প্রায় এক যুগ ধরে কোম্পানীগঞ্জের কালীবাড়ির ডাকাত সর্দার বিল্লালের বাড়িতে বসবাস করে পাথর লুট ও চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দিয়ে আসছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে জানান- লুটেরা চাঁদাবাজ পরিবেশ মোল্লা ও তার বাহিনীর সদস্যদের ধরতে পুলিশী অভিযান চলমান রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..