গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৩

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৩

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার ডৌবারী ইউনিয়নের নগর ডেংরি গ্রামে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন মৃত হরমুজ আলীর ছেলে চাঁন মিয়া, চাঁন মিয়ার স্ত্রী জলিকা বেগম ও ইলিয়াছ মিয়ার ছেলে হারুনুর রশীদ।

জানা যায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৃত হোসেন আমদের ছেলে তাজুল ইসলাম আজ বুধবার (১০ জুন) ভোরে তাঁর দলবল নিয়ে ইলিয়াছ মিয়ার জমি দখল করতে যান। এসময় ইলিয়াছ মিয়া বাধা প্রদান করলে তাদের উপর তাজুল ইসলাম ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় ইলিয়াছ মিয়ার ভাই চাঁন মিয়া ও তার ছেলে হারুন মিয়া এবং ইলিয়াছ মিয়ার ভাইয়ের স্ত্রী জলিকা বেগম গুরতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই শাহ আলম জানান জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আমার মাধ্যমে আগামি রোববার একটি বৈঠকের কথা ছিল। তার আগেই এই হামলা। আমারা অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..