সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাত আটক

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাত আটক

ক্রাইম সিলেট ডেস্ক :: চলমান করোনা মহামারী চলাকালিন সময়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নিদের্শনায় জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই প্রেক্ষিতে অতিরিক্ত সুপার (সদর) মোঃ লুৎফর রহমান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ জোন) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) রাত সাড়ে ৩টায় এসএমপির জালালাবাদ থানাস্থ লালাগাও এলাকায় ইন্তাজ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পুত্র সিরাজ উদ্দিন (৩০) কে আটক করে।

জেলা পুলিশের পক্ষ হতে জানানো হয়- আটক সিরাজ উদ্দিন একজন আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। গেল বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথ থানাস্থ ইলামের গাও গ্রামের জনৈক ইয়াছিন আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়।

এ ঘটনায় মামলা রুজু হলে তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দেবাশিষ শর্মা তদন্তের এক পর্যায়ে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য রফিককে গ্রেফতার করেন। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের সময় সে উক্ত ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে পুলিশের নিকট স্বীকার করে অপরাপর জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করে। এরই ভিত্তিতে সিরাজকে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন যাবৎ তার গতিবিধির উপর নজরদারি করে আসছিল গোয়েন্দা পুলিশ এর একটি দল। কিন্তু বারবার অবস্থান পরিবর্তন করায় তার অবস্থান শনাক্তে পুলিশকে বেগ পেতে হয়।

অবশেষে সিলেট মহানগর পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করতে সক্ষম হয় ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..