সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
এনামুল হাসান, জকিগঞ্জ :: জকিগঞ্জে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জিত বিশ্বাস (৩৫) নামে যৌন নিপীড়ন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বারঠাকুরী ইউপির কজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এর আগে শুক্রবার দুপুরে আসামি সঞ্জিত তার পার্শ্ববর্তী বাড়ির ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী পুকুরে গোসল করতে গেলে তাকে ঝাপটে ধরে যৌন নিপীড়ন করে।
এ ঘটনায় শিশুটির বাবা শুক্রবার (০৫ জুন) রাতে যৌন নিপীড়নকারী সঞ্জিত বিশ্বাসকে আসামী করে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-০৭) করেন। এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলাতক আসামীর অবস্থান নিশ্চিত করে মামলার ২৪ ঘণ্টার মধ্যেই জকিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় বলেন- ‘৫ম শ্রেণির শিক্ষার্থী কে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণ করার চেষ্টা করে সঞ্জিত বিশ্বাস। তারপর শিশুটির বাবা থানায় মামলা করলে আমরা ২৪ ঘন্টার মধ্যে আসামীকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থাকে আটক করি।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd