সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: মহামারি করোনাভাইরাসে আজ শুক্রবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মোট ৬৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
সিলেট জেলার আরো ৪৭ ব্যক্তি আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আজ শুক্রবার তাদের নমুনা পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, আজ শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪৭টি নমুনার ফলাফলে পজিটিভ আসে।
জানা গেছে, নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে সিলেটের জকিগঞ্জের ১৮ জন, সদর উপজেলার ১৫ জন, জৈন্তাপুরের ২ জন, গোয়াইনঘাটের ১১ জন ও বিয়ানীবাজার উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে।
এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।
শুক্রবার(৫ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ২২জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১৩৪৪ জন।
সুনামগঞ্জ ছাড়া বিভাগের অন্য তিন জেলার মধ্যে সিলেটে ৭৩৭ জন, হবিগঞ্জে ১৯৪ জন ও মৌলভীবাজারে ১৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, শনিবার (৬ জুন) শাবির ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়। ল্যাবের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার নমুনা পরীক্ষা বন্ধ থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd