সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে আরও একজন কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গোয়াইনঘাট উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮। করোনায় আক্রান্ত ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাফাউরা গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল তার রিপোর্ট পেয়ে প্রশাসন তার বাড়িসহ আশপাশের এলাকা লকডাউনের ব্যবস্থা করছে।
সূত্রে জানা যায় ঐ ব্যক্তির করোনার লক্ষণ দেখে প্রাথমিকভাবে ওই রোগীর নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে ওই ব্যাক্তির করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টির পজেটিভ প্রমানিত হয়।
বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নির্দেশনায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি পুরোপুরি লকডাউন করা হয়।
এছাড়াও গোয়াইনঘাট থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রতিনিধি দল ওই রোগীর বাড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে বাড়ি লকডাউন নিশ্চিত করেন। করোনা আক্রান্ত ব্যক্তি বর্তমানে সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাফাউরা এলাকায় এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ও সহযোগিতায় তার বাড়ি ও গ্রামকে লকডাউন করে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd