সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
সিলেট নগরীর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ-প্লাস পেয়েছে ফেরদৌসী জাহান শ্রাবণী। সে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর তৃতীয় কন্যা।
আগামী দিনেও শিক্ষা জীবনে এমন সাফল্য ধরে রাখতে সে সকলের দোয়া প্রত্যাশী। তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও তার পিতা-মাতার কাছে চিরকৃতজ্ঞ শ্রাবণী। সে এর আগে পিএসসি ও জেএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন করেছিল।
এ ব্যাপারে শ্রাবণীর পিতা আব্দুল হাকিম চৌধুরী বলেন, আমার মেয়ে বড় হয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে তার জন্যে সবাই দোয়া করবেন।বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd