সিলেটের একজন হেলাল চৌধুরী

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০

সিলেটের একজন হেলাল চৌধুরী
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সুনামধন্য ঢাকাদক্ষিন ইউনিয়নের আপার বারোকোট গ্রামের সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান হেলাল আহমদ চৌধুরী।
শৈশবকাল থেকেই লেখাপড়ার পাশাপাশি, তিনি সৎ সাহসী, প্রতিবাদী ন্যায়পরায়ন, সচ্ছ চলাফেরা, স্পষ্টবাদি নিরলস পরিশ্রমী ছিলেন। তাই শৈশবের স্বপ্নকে বাস্তবায়নের জন্য জনকল্যান ও সামাজিক বিষয় চিন্তা করে নিজের জীবনকে ১৯৯০ সালে সাংবাদিকতার মত একটি মহত পেশায় জড়িয়ে দেন। দিন যায় স্মৃতি থাকে, সেই ধারাবাহিকতায় পেরিয়ে গেলো জীনবের কয়েকটি বছর। এরই মধ্যে স্হানীয়, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সমাজ সেবা, জনকল্যানমূলক কর্মের জন্য বিভিন্ন সম্মাননা ও পদক অর্জন করেন। তৈরী করেন হাজারো সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
তিনি সাংবাদিকতার জীবনে অনেক অসাধু দূসকৃতি প্রভাবশালী ব্যক্তিদের কারনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছেন! এমন কি মৃত্যুর মত সমশ্যার সাথে সংগ্রাম করতে হয়েছিল। তারপর কোন অন্যায়কারী জুলুমবাজ অপশক্তি ক্ষমতাবান, কেদারাবান ব্যক্তিদের হুমকির কাছে নিজের সততা আর আদর্শকে বিসর্জন দেননি।
আজ তারই সফলতায় তিনি নিজের শেষ বয়সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়াসহ স্হানীয় জেলা বিভাগীয়সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে একটি সু-পরিচিত নাম মুখে মুখে সিলেটের প্রবীণ সাংবাদিক হেলাল আহমদ চৌধুরী। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক ভাবেও তিনি একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু’র প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী হয়ে দেশ ও জনগনের উন্নয়ন ও কল্যানে অনেক ভূমিকা রেখেছিলেন।
তারই কর্ম ও সফলতায় মুগ্ধ হয়ে নিজ এলাকার মানুষের ভালবাসা আর সমর্থনে গত জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নৌকা পক্ষে এমপি প্রার্থী’র জন্য নিজের প্রানের সংগঠন বাংলাদেশ আ’লীগের মনোনয়ন ফরম জমা দেন।
জননেত্রী, শেখ হাসিনার হাতে দেশের উন্নয়নের ধারা অব্যাহতে ও দলীয় সিন্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচল থেকে সরে দাঁড়ান এবং নৌকার পক্ষে নিবেদিত হয়ে কাজ করেন। প্রিয় পাঠক লিখতে গেলেও শেষ হবে না উনার সুকর্মের সুন্দর জীবনের কাহিনী। আমি অনেক কাছ থেকে দেখেছি, অত্যান্ত সাদামাটা জীবন-জাপন করেন তিনি। নেই কোন ক্ষমতার ও ব্যক্তিত্বের অহংকার। মনে নেই কোন ধনী গরীবের বেদাবেদ, যেই জায়গায় যে পরিবেশ সেই জায়গায় তিনির এক অরন্য সুন্দর মনের পরিচয়ে চলাফেরার ব্যক্তিত্ব। তিনি সংসার জীবনেও অত্যান্ত সুখী। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুন্দর সংসার জীবন। তিনির সাংবাদিকতার জীবনের শুরুতে যারাই উনার ক্ষতি, মানহানির চেষ্টা করেছিলো! তারাই আজও উনার সফলতাকে সুন্দর চোখে দেখতে পারেনি। আমি তাদের শুধু একটি কথা বলবো! তোমরা হিংসা করে আজ কোথায়! আর হেলাল চৌধুরী আজ কোথায়? একটু চিন্তা করে দেখ। এখন সময় আছে নিজেদেরকে বদলাও ভালো হয়ে যাও। আমি মহান রাব্বুল আলামীনের কাছে ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..